শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’ 

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’ 
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’ 

পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেআনন্দ ছড়িয়ে দিতে কেএফসি বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদি ফর এঞ্জেলস’। 

প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার একটি জনপ্রিয় কেএফসি রেস্টুরেন্টে উৎসব মুখর সাজসজ্জার মাধ্যমে শিশুদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশুদের মাঝেবিতরণ করা হয় শিক্ষামূলক উপকরণ, স্টেশনারি ও খেলনা সামগ্রী যেমন বই, খাতা,পেন্সিল, কালার প্যালেট, রুবিক’স কিউব, লুডু, পাযেল, ক্যারাম বোর্ড ও দাবাসহ নানারকম উপকরণ। 


বিজ্ঞাপন


কেএফসি বিশ্বাস করে সমাজের অন্যান্য সবার মতো সুবিধাবঞ্চিত শিশুরাও ঈদের আনন্দ উদযাপনের সমান অধিকার রাখে। 

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘ঈদি ফর এঞ্জেলস’ উদ্যোগেরমাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার ও উপহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কেএফসি বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসিবাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেরকেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংসের লাইসেন্সের অধীনে পরিচালিত।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর