শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

রমজানে ইউএই এইড ও জায়েদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

রমজানে ইউএই এইড ও জায়েদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
রমজানে ইউএই এইড ও জায়েদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউএই এইড ও জায়েদ ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ১,৬২০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ‘রমজান ইফতার প্রোগ্রাম’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ঢাকার মিরপুরের ভাষানটেক বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারও এই সহায়তা পেয়েছে।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক রাশেদ মোহাম্মদ নাসের আলমাইল আলজাবি কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


বিজ্ঞাপন


প্রতিটি পরিবারকে প্রায় ৩৮ কেজি ওজনের একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়। প্যাকেজে পবিত্র রমজান মাসজুড়ে প্রতিদিনের ইফতার প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

সহায়তা পাওয়া পরিবারগুলো এই মানবিক উদ্যোগের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, রমজানের এই খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি হয়ে এসেছে এবং কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা কৃতজ্ঞ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর