সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জেল হত্যা মামলার আসামি খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেফতার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

জেল হত্যা মামলার আসামি খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেফতার

মালয়েশিয়ার বাংলাদেশি সাবেক হাইকমিশনার ও জেল হত্যা মামলার অন্যতম আসামি এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে দেশটির অভিবাসন পুলিশ।

খায়রুজ্জামান দশ বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। শরণার্থী হওয়ার আগে তিনি ওই দেশেই হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে মালয়েশিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং স্বাধীন বাংলার প্রথম সরকারকে নেতৃত্ব দেওয়া জাতীয় চার নেতা। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।

এক যুগের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করে আসা খায়রুজ্জামান জেল হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। যদিও পরবর্তীতে তিনি মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক এই সেনা কর্মকর্তাকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে এক দশকেরও বেশি সময় ধরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।

জেল হত্যার পর খায়রুজ্জামানকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি মিশর ও ফিলিপাইনের বাংলাদেশ মিশনে নিযুক্ত ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেফতার করা হয়। তবে ২০০৩ সালে তিনি আদালতে জামিনে মুক্তি পান।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর