রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফকিরাপুলে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

ফকিরাপুলে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর ফকিরাপুলের একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্ষিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


বিজ্ঞাপন


নিহত গোলাম সরোয়ারের (৬৪) বাড়ি নড়াইল সদর উপজেলার ভূয়াখালী গ্রামে। গত ১৭ বছর যাবৎ ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডের ১১৬/১১৭ নম্বর ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। থাকতেন ভবনটির আন্ডারগ্রাউন্ডে। দুই সন্তানের জনক তিনি।

ভবনটির আরেক নিরাপত্তাকর্মী মো. আকাশ জানান, বুধবার রাতে ডিউটি ছিল সরোয়ারের। শেষরাতে তার সেহরি রান্নার কথা ছিল। রাত সাড়ে ৩টার দিকে সেহরি খেতে উঠলে দেখি, রান্না ঘরে ফ্যানের হুকের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সরোয়ার। তখন ভবনের লোকজনদের ডেকে আনেন। পরে মতিঝিল থানায় গিয়ে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামান।

মো. আকাশ দাবি করেন, গত ২-৩ দিন ধরে মন মরা হয়ে ছিলেন সরোয়ার। কারণ জিজ্ঞাসা করলে কোনো সমস্যা নেই বলে জানান। এরপর হঠাৎ করে এমন ঘটনা কেন ঘটলেন তা বুঝতে পারছেন না।

এদিকে মৃত সরোয়ারের ছোট ভাই মাহফুজুর রহমান হাসান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরোয়ার ভবনটিতে চাকরি করে আসছিলেন। সেই সুবাদে ফ্ল্যাট মালিকদের পছেন্দের লোক ছিলেন। তারা তাকে বকসিস দিতেন। এসব সহ্য করতে পারেননি ভবনটির ম্যানেজার। তার মৃত্যু রহস্যজনক, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।


বিজ্ঞাপন


মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আর পরিবার যদি কোনো ধরনের অভিযোগ করে তাহলে তদন্ত করে দেখা হবে।

কেআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর