রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জাতীয় নিরাপত্তা আইনে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আফজাল হোসেন বকুল (৫১)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, বকুল জাতীয় নিরাপত্তা আইনে করা একটি মামলার আসামি ছিলেন। সেই মামলার রায়ে বকুলের দুই বছরের সাজা হয়। কিন্তু বকুল মামলার পর থেকে পলাতক ছিলেন।

অবশেষে তাকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। 

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর