রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বায়ু দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও বাস্তবায়ন নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

বায়ু দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও বাস্তবায়ন নেই

রাজধানী ঢাকাসহ কয়েকটি শহরে বায়ু দূষণ ভয়ানক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। এটা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা মিলনায়তনে ‘ঢাকার বিপজ্জনক বায়ু দূষণ রোধে আশু করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ডব্লিউ বিবি ট্রাস্ট, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), জনউদ্যোগ, আইইডি, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), গ্রিনফোর্স, পরিবেশ সংসদ (ঢাবি), বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন (বানিপা)- এর যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছার কারণ হিসেবে বলা হয়, বিগত কয়েক বছরে দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। বহুতল ভবন, মেট্রোরেল, রাস্তাঘাট, ফ্লাইওভার, মাটির নিচের ভৌত পরিসেবাসহ নানাবিধ ভৌত অবকাঠামোর ব্যাপক বিস্তার লাভ করছে। দ্রুত বাড়ছে মোটরযানের সংখ্যা। সেই সাথে পরিবেশ দূষণ বিশেষ করে বায়ু দূষণ পাল্লা দিয়ে বাড়ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উচ্চ আদালতের নির্দেশনার মধ্যে রয়েছে-

১. ঢাকা শহরের মধ্যে বালি বা মাটি বহনকারী ট্রাকগুলোকে ঢেকে পরিবহন করা।

২. যেসব জায়গায় নির্মাণ কাজ চলছে সেসব জায়গার নির্মাণসামগ্রী ঢেকে রাখা।

৩. ঢাকার সড়কগুলোতে পানি ছিটানোর যে নির্দেশ ছিল, সে নির্দেশ অনুযায়ী যেসব জায়গায় এখনও পানি ছিটানো হচ্ছে না, সেসব এলাকায় পানি ছিটানোর ব্যবস্থা নেওয়া।

৪. সড়কের মেগা প্রজেক্টের নির্মাণ কাজ এবং কার্পেটিং যেসব কাজ চলছে, যেসব কাজ যেন আইন কানুন এবং চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে করা হয় সেটা নিশ্চিত করা।

৫. যেসব গড়ি কালো ধোঁয়া ছাড়ে সেগুলো জব্দ করা।

৬. সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী রাস্তায় চলাচলকারী গাড়ির ইকোনোমিক লাইফ নির্ধারণ এবং যেসব গাড়ি পুরাতন হয়ে গেছে সেগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ।

৭. যেসব ইটভাটা লাইসেন্সবিহীনভাবে চলছে, সেগুলোর মধ্যে যেগুলো এখনও বন্ধ করা হয়নি,সেগুলো বন্ধ করা হয়নি, সেগুলো বন্ধ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করা।

৮. পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া টায়ার পোড়ানো এবং ব্যাটারি রিসাইকিলিং বন্ধ।

৯. মার্কেট এবং দোকানের বা প্যাকেট করে রাখতে এবং তা মার্কেট ও দোকান বন্ধের পরে সিটি করপোরেশনকে ওই অপসারণ করা।

২০২০ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট নয় দফার সাথে আরও তিন দফা নির্দেশনা সংযুক্ত করে। সেগুলো হলো-

১০. রাজধানীর প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া।

১১. একই সঙ্গে ঢাকার রাস্তায় ওপর থেকে পানি ছিটাতে ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া, যেন রাস্তার পাশের ছোটখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার হয়।

১২. পানির ঘাটতি তৈরি হলে ঢাকার দুই সিটি করপোরেশনকে পানি সরবরাহ করতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া।

ডিএইচডি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর