রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফুটপাতে ‘মরণফাঁদ’

খলিলুর রহমান
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

ফুটপাতে ‘মরণফাঁদ’
ছবি: ঢাকা মেইল

সারা বছরই দেশের কোথায়ও না কোথায়ও চলে সড়কের উন্নয়ন কাজ। রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, বাংলামোটর এলাকার বিভিন্ন সড়কেও এখন চলছে উন্নয়ন কাজ। কিন্তু যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এরমধ্যে অন্যতম হলো ফুটপাতের ম্যানহোলে ঢাকনা না দেওয়া।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস ধরে ম্যানহোলগুলো খোলা পড়ে আছে। পথচারীদের চলাচলে কষ্ট, ম্যানহোলে হোঁচট খাওয়া, এমনকি শরীরের অর্ধেকাংশ ম্যানহোলের ভেতর চলে যাওয়ার মতো ঘটনা প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে।

Walkwayগত রোববার রাজধানীর পান্থপথ এলাকা ঘুরে দেখা গেছে, পান্থপথের মোড় থেকে ফার্নিচারের দোকানগুলো পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার এলাকার ফুটপাতে অনেকগুলো চায়ের দোকান রয়েছে। তবে এরমধ্যেই চলছে উন্নয়ন কাজ। এই ফুটপাতে অনেকগুলো ম্যানহোল রয়েছে। তবে সেগুলোতে নেই ঢাকনা। শহরের অন্যতম ব্যস্ত এই এলাকায় দিনের বেশিরভাগ সময়ই অনেক লোকসমাগম থাকে। দুর্ঘটনা ঠেকাতে কয়েকটি ম্যানহোলে বাঁশ দিয়ে বিপদ সংকেত দেওয়া হয়েছে।

রমজান আলী নামের এক চায়ের দোকানি ঢাকা মেইলকে বলেন, কয়েক মাস থেকে ওই ফুটপাতের কাজ চলছে। কিন্তু এখনও ম্যানহোলগুলোর ঢাকনা লাগানো হয়নি।

তিনি বলেন, এই ফুটপাত দিয়ে মানুষের চলাচল অনেক বেশি। তাই প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর বেশি দুর্ঘটনা ঘটে।

Walkwayরাজধানীর গ্রিনরোড়ের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের অফিস। সেই অফিসের পাশের ফুটপাতেও একটি ড্রেনের ঢাকনা নেই। সেখানেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একই অবস্থা দেখা গেছে কারওয়ান বাজার আমজাদ রেস্টুরেন্টের উল্টো দিকে ফুটপাতেরও। সেখানেও মানুষের চলাচলের বিকল্প রাস্তা না করেই উন্নয়ন কাজ চলছে। যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এখানকার চায়ের দোকানি আবুল হোসেন ঢাকা মেইলকে বলেন, পথচারীরা একটু বে-খেয়ালে চলাচল করলেই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে সকালে অফিসে যাওয়া সময় ও সন্ধ্যায় অফিসগামীরা বাসায় ফেরার সময় বেশি দুর্ঘটনার শিকার হন।

Walkwayসোহেল আহমেদ নামের এক পথচারী ঢাকা মেইলকে বলেন, প্রতিদিন এখান দিয়ে অন্তত একবার আসি, একবার যাই। প্রায়ই ভয় হয়। কোনসময় যে পড়ে আহত হই। আমরা এক বন্ধু কয়েকদিন আগে এখানে পড়ে ব্যথা পেয়েছিল। সিটি করপোরেশনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

সংশ্লিষ্টরা জানান, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে যেন নগরবাসীর ভোগান্তি না হয় সেজন্য ড্রেনেজ নেটওয়ার্ক কার্যকর রাখতে উন্নয়ন কাজ চলছে। কাজ শেষ হলেই ম্যানহোলের ঢাকনাগুলো লাগানোর ব্যবস্থা করা হবে।

বিষয়টি জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

তবে রোববার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নম্বর সংরক্ষিত (ওর্য়াড নং ১৬, ১৭, ২১) মহিলা কাউন্সিলর নারগীস মাহতাব ঢাকা মেইলকে বলেন, উন্নয়ন কাজ একটি চলমান প্রক্রিয়া। কাজ চলাকালীন একটু সমস্যা হবে। তবে দ্রুতই কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি।

কেআর/জেএম/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর