সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দায়িত্ব পাওয়ার ২২ দিন পর মন্ত্রিপরিষদ সচিব কবির অবসরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০১:০১ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব পাওয়ার ২২ দিন পর মন্ত্রিপরিষদ সচিব কবির অবসরে

গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। দায়িত্ব পাওয়ার ২২ দিন পরই অবসরে যেতে হয়েছে তাকে।

স্বল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ ওই পদে নিয়োগের পর অনেকে ধারণা করেছিলেন, অবসরের পরও আলোচিত এই কর্মকর্তাকে হয়তো চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব করে রেখে দিতে পারেন সরকারপ্রধান। তবে সেটি আর হয়নি। ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী আজ মঙ্গলবার অবসরে যেতে হয় তাকে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

একইদিনে আলাদা প্রজ্ঞাপনে জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব হিসবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন।

১৯৮৮ সালে সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া কবির বিন আনোয়ার ২০১৮ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তার আগে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) পদে কাজ করেছেন।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর