ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ড হিটের (পাখির আঘাত) শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা না ঘটলেও বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ তাহেরা খন্দকার ঢাকা মেইলকে এসব তথ্য জানিয়েছেন। তাহেরা খন্দকার বলেন, দুপুরে লন্ডন থেকে ড্রিমলাইনারের একটি ফ্লাইট প্রথমে সিলেটে আসে। সেখান থেকে সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে পাখির সঙ্গে আঘাত লাগে। এভিয়েশনের ভাষায় যাকে বার্ড হিট বলা হয়।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়াররা বিষয়টি নিয়ে কাজ করছেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ২/১ দিনের মধ্যে তা জানা যাবে বলে তাহেরা খন্দকার জানান।
এমআইকে/এমআর




