বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

পরিকল্পনা সচিব হলেন সত্যজিত কর্মকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

পরিকল্পনা সচিব হলেন সত্যজিত কর্মকার

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা বিভাগে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

সত্যজিত কর্মকার পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার আগে বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডব্লিউএইচ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর