মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

পণ্যের বিএসটিআই সনদ নিতে যা লাগে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১০:৩২ এএম

শেয়ার করুন:

পণ্যের বিএসটিআই সনদ নিতে যা লাগে

তেল, চিনি, আটা, ময়দা, বিস্কুট ইত্যাদির মতো ২২৯টি পণ্য বাজারজাত করতে লাগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স। লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর পণ্যের মোড়কের ওপর এই অনুমোদনের কথা উল্লেখ থাকে। মাত্র এক হাজার টাকা দিয়ে নতুন লাইসেন্সের আবেদন করা যায়।

আবেদনপত্রের সঙ্গে চার ধরনের কাগজ জমা দিতে হয়। এগুলো হচ্ছে, (ক) হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি; (খ) ট্রেড মার্ক রেজিষ্ট্রেশন এর সত্যায়িত ফটোকপি; (গ) ভ্যাট/টিন  সনদের সত্যায়িত ফটোকপি। (ঘ) হালনাগাদ প্রিমিসেস লাইসেন্সের সত্যায়িত ফটোকপি (খাদ্য পণ্যের ক্ষেত্রে)। বিএসটিআইয়ের ওয়েবসাইটেই আবেদন ফরম পাওয়া যায়। 

এছাড়া পণ্যের ব্যবহৃত মোড়কে বাংলা ভাষায় ১০ ধরনের তথ্য উল্লেখ করতে হয়। এগুলো হচ্ছে, (১) পণ্যের নাম ও ব্রান্ড; (২) গ্রেড/টাইপ/সাইজ/ভোল্টেজ (প্রযোজ্য ক্ষেত্রে); (৩) ওজন/পরিমাণ/পরিমাপ; (৪) কোড/ব্যাচ নম্বর; (৫) পণ্যের উপাদানসমূহ; (৬) উৎপাদন/মোড়কজাতকরণ এর তারিখ; (৭) মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ; (৮) মূল উৎপাদনকারী/মোড়কজাতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা (৯) সর্বোচ্চ খুচরা মূল্য; (১০) সংশ্লিষ্ট বিডিএস নম্বরসহ গুণগত মান চিহ্ন ।

এসএ / একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর