বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিজয়ের মাসের শেষ সপ্তাহে ছুটবে মেট্রোরেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১২:১২ পিএম

শেয়ার করুন:

বিজয়ের মাসের শেষ সপ্তাহে ছুটবে মেট্রোরেল

বিজয়ের মাস ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন হবে হবে। এতদিন ডিসেম্বরে মেট্রোরেল চালুর কথা বলা হলেও ঠিক কোন সময়ে চালু হবে তা স্পষ্ট করে বলেননি কেউই। এবার অনেকটা নির্দিষ্ট করেই সময় জানালেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো এলাকার ভূমি উন্নয়ন বিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান এন ছিদ্দিক।


বিজ্ঞাপন


প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত লাইনে মেট্রোরেল চলাচল করবে বলে জানা গেছে।

এমএএন সিদ্দিক বলেন, 'আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রকল্পের সারসংক্ষেপ পাঠিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রণালয়ের সময় বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছে।'

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

এর আগে মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো এলাকার ভূমি উন্নয়নে যৌথভাবে কাজ করা ঠিকাদার প্রতিষ্ঠান টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (জাপান) এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের (বাংলাদেশ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


বিজ্ঞাপন


কন্ট্রাক্ট প্যাকেজ-১ এর আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৮৮.৭১ একর এলাকার ভূমি উন্নয়ন করা হবে। এই চুক্তি মূল্যের পরিমাণ ৬০৭ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএমটিসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (জাপান) নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় ব্যবস্থাপক মাসাকাজু কনিশী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, এটা অনেক বড় প্রকল্প। এর মোট ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। আজ থেকে প্রথম ফেইজের কাজ শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে পিতলগঞ্জ এলাকায় মেট্রোরেলের ডিপো ভূমি উন্নয়নের কাজ শুরু হবে। আমি এই কাজের সাফল্য কামনা করছি।

এদিকে এই প্রকল্পে নিজেদের যুক্ত করতে পেরে খুশি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। এই চুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ এলাকায় মেট্রোলের ভূমি উন্নয়নের কাজ শুরু হবে। জাপান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ জাপানের সম্পর্ক আরও সুন্দর হবে।

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর