রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিরপেক্ষ নির্বাচন করতে সব দলের সংলাপ দরকার: তুর্কি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

নিরপেক্ষ নির্বাচন করতে সব দলের সংলাপ দরকার: তুর্কি রাষ্ট্রদূত

সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে সব দলের সংলাপ দরকার বলে মন্তব্য করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

নির্বাচনে সব দল অংশ নেবে বলে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) চেষ্টার পরও বিরোধীদল ভোটে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না।

বুধবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তুর্কি রাষ্ট্রদূতের আশা, আগামী জাতীয় নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে নির্বাচন কমিশন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ সব দল অংশ নেবে এমন আশাবাদ ব্যক্ত করে মুস্তাফা ওসমান বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শুরু করা দরকার।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, সরকারের একার পক্ষে নির্বাচনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিরোধী দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসতে হবে নির্বাচনকে সফল করার জন্য।

মুস্তাফা ওসমান বলেন, কাছের বন্ধু হিসাবে আমরা মতামত দিচ্ছি, কিন্তু তার মানে এটি নয় যে আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি। বন্ধুত্ব থাকলে এমন হতেই পারে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর