শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইঞ্জিনে পাখি, চট্টগ্রাম থেকে ফ্লাই দুবাই ও বিমানের ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

ইঞ্জিনে পাখি, চট্টগ্রাম থেকে ফ্লাই দুবাই ও বিমানের ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রাম থেকে দুবাইগামী এবং মাস্কটগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির যাত্রা বাতিল করা হয়। 

ফ্লাইটগুলোর একটি দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারওয়েজের, আরেকটি মাস্কটগামী বাংলাদেশ বিমানের।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ জন যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিনের ভেতরে কিছু একটা আছে বুঝতে পেরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়।’

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, ফ্লাই দুবাই কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ফ্লাইটটি বাতিল করেছে। ফ্লাইট বাতিল হওয়ায় তারা যাত্রীদের বিভিন্ন হোটেলে রেখেছে। যাদের বাড়ি আশপাশে, তারা বাড়ি চলে যাবেন।

এদিকে বার্ড হিটের কারণে বাংলাদেশ বিমানের মাস্কটগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে প্রকৌশলীরা এসে বিষয়টি দেখবেন বলেও জানান বিমানবন্দরের পরিচালক। ২৫৪ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটির ওমানের মাস্কট যাওয়ার কথা ছিল।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর