ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানায়, অবসরে পাঠানো কর্মরত চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ এবং জনস্বার্থে তাঁদেরকে চাকরি হতে অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানো ১২ জন অতিরিক্ত সচিবেরা হলেন- মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান এবং মেহেদী হাসান।
অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবেরা হলেন- মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।
এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
এসএইচ




