সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ঢাকা

খাদ্য মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব জসিম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ এএম

শেয়ার করুন:

খাদ্য মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব জসিম খান

খাদ্য মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে মুহাম্মদ জসিম উদ্দিন খানকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি খাদ্য অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে কর্মরত ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে (মুহাম্মদ জসিম উদ্দিন খান) তাঁর নামের পাশে বর্ণিত পদে বলতিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর