রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে তুরস্ক
তুরস্কের রাজধানী আংকারায় ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজন পূরণে সহযোগিতা দেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। একইসঙ্গে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

তুরস্কের রাজধানী আংকারায় ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের সেক্রেটারি অধ্যাপক ড. হালুক গোরগুন এ আগ্রহের কথা জানান।

শুক্রবার (২৭ নভেম্বর) তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

S

অধ্যাপক ড. হালুক গোরগুন বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা রয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৫ সালের ৮ ও ৯ জুলাই বাংলাদেশ সফর এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে হালুক গোরগুন বলেন, প্রতিরক্ষা শিল্প খাতে দুই দেশের সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। পারস্পরিক আস্থা, সমঝোতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে তুরস্কের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল ড. এরজুমেন্ত তাতলিওগ্লু, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুসা হেইবেতসহ দেশটির সামরিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আমানুল হক এবং তুরস্কে কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, কূটনীতিক, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।

S

অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান এবং রাষ্ট্রদূত মো. আমানুল হক বক্তব্য দেন। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

এর আগে গত ২১ নভেম্বর আংকারায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর