ওয়ান্স এ ফাইটার, অলওয়েজ এ ফাইটার। আমি জানি না, স্পিকারের নেতৃত্বে পাকিস্তান সফরে বাংলাদেশের এই প্রতিনিধিদল চয়েস করার বুদ্ধি কার মাথা থেকে এসেছে? তবে, এটা সিউর যে ভারতের সাথে টেক্কা দিয়ে পাকিস্তানের সাথে মজবুত সম্পর্ক তৈরি করার জন্যই এরকম বৈচিত্র্যময় একটা টিম পাকিস্তান সফরে পাঠিয়েছে। এ টিমে শুধু সরকার দলের এমপিরাই ছিল না, জামায়াতের জনপ্রিয় এমপি ও সাবেক আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকেও রাখা হয়েছে। এটা থেকে স্পষ্ট যে, বাংলাদেশ পাকিস্তানের সাথে মজবুত সেতুবন্ধন তৈরি করার জন্যই স্পিকার হাফিজ উদ্দিনের মতো ভারতবিরোধী হিরোকে টিম লিড করে পাঠিয়েছে।
এই টিমে সাবেক জামায়াতের আমিরের ছেলে যেমন ছিল, একইসাথে জামায়াতের কট্টর সমালোচক ও মুক্তিযুদ্ধের চেতনাধারী বিএনপির এমপি নিলোফার চৌধুরীও ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, স্বয়ং পাকিস্তানের সাবেক স্পিকারের নাতি হুম্মাম কাদের চৌধুরীকেও এই টিমে রাখা হয়েছে; যার বাবাকে রাজাকারের তকমা দিয়ে শ'হীদ করা হয়েছে। এ বৈচিত্র্যময় টিমের লিডার করা হয়েছে পাকিস্তানের মিলিটারিতে প্রশিক্ষণ নেওয়া ও পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে বীরের মতো যুদ্ধ করে বীর বিক্রম খেতাম পাওয়া স্পিকার হাফিজ উদ্দিনকে। অর্থাৎ এই সফর ছিল সরকার ও বিরোধীদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের কম্বাইন্ড সফর।
জামায়াতের অন্যসব এমপিকে বাদ দিয়ে ব্যারিস্টার নাজিবুর রহমানকেই এই টিমে ইনক্লুড করা হয়েছিল। নাজিবুর রহমানের পিতা ছিলেন পাকিস্তানের চোখে সমাদৃত একজন নেতা ও আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী। আবার পাকিস্তানের পক্ষে থাকার অভিযোগ এনেই নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে নিজামীর প্রতি পাকিস্তানের একটা সফ্ট মনোভাব রয়েছে। এটা দু-দেশের মজবুত সেতুবন্ধন তৈরিতে একটু হলেও গুরুত্বপূর্ণ ছিল।

যাইহোক, স্পিকার হাফিজ উদ্দিন স্মার্টলি আমাদের দেশের চেতনাধারীদেরকে চুপ করিয়ে দিতে সক্ষম হয়েছেন। তিনি যে অ্যাপ্রোচে বক্তব্যগুলো দিয়েছেন তা তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ। যেমন, বাংলাদেশ ও পাকিস্তান চিরদিনের জন্য ভাই ভাই। বাংলাদেশের ১০০ ভাগ জনগণ পাকিস্তানের পক্ষে। ৭১ সালের ঘটনা ভুলে গিয়ে সম্পর্ক স্থাপন। ৭১ সালের ভারতের ইন্টারেস্ট বেইজড সহযোগিতার ফ্যাক্ট তুলে ধরা। জিন্নাহর কবরে গিয়ে মুনাজাত করা- এসব ছিল পাকিস্তানের প্রতি বাংলাদেশের চেতনাধারী জনগণকে স্পস্ট ম্যাসেজ দেওয়া যে, পাকিস্তানের সাথে আর মন্দ আচরণ করা যাবে না। আমরা অতীতের ঘটনা ভুলে গিয়ে চিরদিনের জন্য ভাইয়ের সম্পর্ক তৈরি করতে চাই। সো, কনট্রোল ইউর চেতনা।
সর্বোপরি, পাকিস্তানের আলিশান মেহমানদারি শেষে আজকে বাংলাদেশের প্রতিনিধিদল দেশে এসে পৌঁছেছেন। পাকিস্তান এখানেও চমৎকার কাজ করেছে। বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনার বিমানবন্দরে গিয়ে তাদেরকে রিসিভ করেছে। এটা খুবই দুর্লভ সিন। আই থিংক, তারা স্পষ্ট কিছু দেওয়া-নেওয়া সম্পর্কের সেতুবন্ধন করে আসতে সক্ষম হয়েছেন। বিশেষ করে স্পিকার হাফিজ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে রাখলাম; তাঁর এই বীরের মতো আচরণের ফলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কে উষ্ণতা চলে এসেছে। ভাইয়ে ভাইয়ের সম্পর্কে সেতুবন্ধন তৈরি হয়েছে। হ্যাটস অফ স্পিকার সাহেব!
লেখক: অনলাইন অ্যাকটিভিস্ট




