রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৪২, ককটেল ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৪২, ককটেল ও মাদক উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পাঁচটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমার অংশবিশেষসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৪৬, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১১১, গুলশানে ৩০ এবং উত্তরা বিভাগে ৪৪ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মোট ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চায়নিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর