শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন রেজাউল হক রতন।
তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার বাবা ওই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রেজাউল হক রতন এক ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন।
আজ বাদ জোহর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে নিজ পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এমএইচ/এএস




