রাজধানীর উত্তরা নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় নর্থ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নর্থ টাওয়ারের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে আশপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে দূর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
একেএস/এএইচ



