শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাইলিংয়ে পাইপলাইনে লিকেজ, কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

পাইলিংয়ে পাইপলাইনে লিকেজ, কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
পাইপলাইনে লিকেজে কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় অবৈধ পাইলিংয়ের কারণে উচ্চচাপের গ্যাস পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাইপলাইন মেরামতের কাজ চলায় দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি চাপের গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে লিকেজের সৃষ্টি হয়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

এ কারণে দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। 

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশও করেছে প্রতিষ্ঠানটি।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর