বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুন্দরবনে চরে আটকা ২১ যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে চরে আটকা ২১ যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

সুন্দরবনের দুবলারচরের রাসমেলা থেকে ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীর হারবাড়িয়া এলাকায় চরে আটকা পড়েন ২১ যাত্রী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করে নৌ-পুলিশ।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোংলা থানাধীন পশুর নদীর হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, যশোরের অভয়নগর এলাকা থেকে ২১ জন যাত্রী দুবলাচরের রাসমেলায় গঙ্গাস্নান অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। 

অনুষ্ঠান শেষে ফেরার পথে হারবাড়িয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নদীর একটি চরে আটকা পড়ে। পরে এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান।

খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ কন্ট্রোলরুম এবং কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা কন্ট্রোলরুমে যোগাযোগ করা হয়। এরপর বাগেরহাটের চাঁদপাই নৌ থানার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল একটি ভাড়াকৃত ট্রলারের মাধ্যমে আটকে পড়া ২১ যাত্রী ও বিকল নৌযানটি উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন ফোনটি গ্রহণ করেন। উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই কাজল ভূঁইয়া।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর