বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত তফসিলের কথা জানান।
সচিব জানান, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।
এমএইচএইচ/এআরএম




