বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩৫ জেলায় ৯৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

৩৫ জেলায় ৯৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, নকল ও ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরসহ দেশের ৩৫টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিদপ্তরের ৪৬টি দল একযোগে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি বন্ধে অভিযান চালানো হয়। পাশাপাশি ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন-বাজারজাত এবং হোটেল-রেস্তোরাঁয় আইন ও বিধিবিধান লঙ্ঘনের বিষয়গুলোও তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দোকান ও প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

929479358_4060433237596189_4146209580888872339_n

অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় নকল ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল উৎপাদন ও বাজারজাতের সন্ধান পেয়েছে অধিদপ্তর। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রামের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় জয়শ্রী অটোমোবাইলস নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল উৎপাদন এবং বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। একই অভিযানে ভেজাল মবিল উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের দায়ে নিউ মোস্তফা অ্যান্ড সন্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় অভিযান চালিয়ে খোলা সয়াবিন তেল অবৈধভাবে বোতলজাত করার প্রমাণ পেয়েছে অধিদপ্তর। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও আদায় করা হয়েছে।

অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা এসব অভিযানে সহযোগিতা করেন।

926451189_1620185113192519_349479378657909273_n

এদিকে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরিতে ভূমিকা না রাখার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেনাকাটার পর বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ এবং নকল-ভেজাল প্রতিরোধে দেশব্যাপী এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর