বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় স্মৃতিসৌধ এলাকায় যাতায়াত-প্রবেশে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

জাতীয় স্মৃতিসৌধ এলাকায় যাতায়াত-প্রবেশে নির্দেশনা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদফতর থেকে প্রকাশিত পৃথক তিনটি তথ্যবিবরণীতে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ, সড়কের শৃঙ্খলা এবং স্মৃতিসৌধের বাগান সুরক্ষার বিষয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়।

তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত অর্থাৎ সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

মন্ত্রণালয়ের অপর এক নির্দেশনায় ঢাকার গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই পাশে কোনো ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর