মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাসিনা কীভাবে আসবেন সে আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

হাসিনা কীভাবে আসবেন সে আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এক মুখপাত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, তার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি আবারও বলছি, কথাগুলো আমরা কনফার্ম করতে চাই; হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এটা আমাদের সঙ্গে ইন্ডিয়ার আলোচনা।

আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গসহ আপনার ওখানে (ভারত) রয়েছেন, শুধু অ্যাকিউসড না, শেখ হাসিনা কনভিক্টেড। শেখ হাসিনার উপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, বাংলাদেশ বিমানে আসবেন, না ওদের বিমানে আসবেন, না হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে- এই আলোচনা ভারতের সঙ্গে হবে।

উল্লেখ্য, হাসিনার মুখপাত্র বলেছেন, তিনি চান বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনে করে ফিরতে।

সৈয়দ মোজাম্মেল আলি নামে হাসিনার এ মুখপাত্র বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু হাসিনাকে ভারতে বাংলাদেশের বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি এখন বিমানে করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর