মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, বাঁচানো গেল না সানজিদাকে

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, বাঁচানো গেল না সানজিদাকে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে (২০) লড়ে অবশেষে হার মানলেন। তার মৃত্যুতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানজিদা। তার মৃত্যুতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর