মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কাঁপল দেশ
প্রতীকী ছবি

উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বেশ কিছু অঞ্চলে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনে বাসিন্দাদের অনেকেরই ঘুম ভেঙে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথমবার এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এ কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।

বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর