সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: পিএমও

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। এ বিষয়ে গ্রুপটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীও একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধিদলের উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তাদের আন্তরিকতা ও আগ্রহের কথা জানায়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর