রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করে। 

এ লক্ষ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর