রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিশু দিবসে নিরাপদ পৃথিবী ও শিশু অধিকারের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

শিশু দিবসে নিরাপদ পৃথিবী ও শিশু অধিকারের দাবি
বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় / ছবি: ঢাকা মেইল

বিশ্ব শিশু দিবস উদযাপন করেছে বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)। এ উপলক্ষে এইচএসএফ পরিচালিত রাজধানীর উত্তরা ও হাজারীবাগের বিদ্যালয়গুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এই দিবস উপলক্ষে রোববার (২২ নভেম্বর) শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। এতে বিদ্যালয় দুটির তিন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। র‍্যালিতে শিশুরা নিজেদের অধিকার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে এবং শিশু অধিকার প্রতিষ্ঠার দাবিতে নানা স্লোগান দেয়। তাদের দাবির মধ্যে ছিল— ‘শিশুদের জন্য নিরাপদ পৃথিবী, সুরক্ষিত ও সবুজ পরিবেশ’ এবং ‘মৌলিক অধিকার নিশ্চিত করা’।

উল্লেখ্য, হাজারীবাগ ও উত্তরায় এইচএসএফ পরিচালিত বিদ্যালয়গুলোতে সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর এসব শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বৃত্তি প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর