রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলা একাডেমির সামনে আহত বৃদ্ধকে ঢামেকে মৃত ঘোষণা

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

বাংলা একাডেমির সামনে আহত বৃদ্ধকে ঢামেকে মৃত ঘোষণা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর শাহবাগ থানাধীন বাংলা একাডেমির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত এক অজ্ঞাতনামা (৬৫) বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন জানান, দুই-তিন দিন আগে কোনো এক অজ্ঞাত কারণে বাংলা একাডেমির সামনের সড়কে ওই বৃদ্ধ গুরুতর আহত হন। তবে কী কারণে তিনি আহত হয়েছিলেন, তা স্থানীয়রা কেউ বলতে পারেননি। আমরাও এখনো কিছু বলতে পারছি না। 

এরপর থেকে বৃদ্ধ লোকটি ওই এলাকাতেই অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এবং তার ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। আজ (রোববার) দুপুরে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বাংলা একাডেমির সামনে থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং আমাদের খবর দেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, আমরা ঘটনাস্থানের আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে নিহত ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। 

এমএমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর