শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

জন্মদিনে শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী, দিলেন উপহার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

জন্মদিনে শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বনানীতে শিশু-কিশোরদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদেরকে ক্রীড়া সমগ্রী উপহারও দেন তিনি।

নিজের জন্মদিনে শিশুদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদেরকে ক্রীড়া সামগ্রী উপহার দেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটান তিনি। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তখন শিশুদের সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন প্রধানমন্ত্রী।

বনানীতে শিশু-কিশোরদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদেরকে ক্রীড়া সমগ্রী উপহারও দেন তিনি।
বনানীতে শিশু-কিশোরদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদেরকে ক্রীড়া সমগ্রী উপহারও দেন তিনি।

শিশুদের কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান তিনি। শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে তাদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, এতে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন হলেও উনি আজকে শিশু-কিশোরদের খেলার সামগ্রি উপহার দিয়েছেন। তিনি তাদের খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহারের মধ্যে ছিলো ফুটবল বল, বাস্কেটবল এবং নেট।

‘এই সময়ে তিনি শিশুদের বলেন, তোমরা সবাই মিলে খেলাধুলো করবে।’

বনানীতে শিশু-কিশোরদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদেরকে ক্রীড়া সমগ্রী উপহারও দেন তিনি।
বনানীতে শিশু-কিশোরদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদেরকে ক্রীড়া সমগ্রী উপহারও দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিশু-কিশোররা আনন্দে আত্মহারা হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা প্রধানমন্ত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শিশুরা সমস্বরে বলে উঠে, আংকেল হ্যাপী বার্থ ডে।

জবাবে প্রধানমন্ত্রী হেসে বলেন, থ্যাংক ইউ। বৃষ্টিতে ভেজো না। ঠান্ডা লেগে যাবে। আসসালামু আলাইকুম।

শিশু-কিশোররাও প্রধানমন্ত্রীকে বলে, আসসালামু আলাইকুম আংকেল।

বিইউ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর