শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফের চেয়ারম্যান হলেন নাসির-উদ-দৌলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফের চেয়ারম্যান হলেন নাসির-উদ-দৌলা
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নাসির-উদ-দৌলা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে স্বাক্ষরিত করেন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী জনাব নাসির-উদ-দৌলাকে (৬৩১৮) তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাসির-উদ-দৌলা ২০২৬ সালের ৪ জুন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চেয়ারম্যান (সচিব) হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) ১৫তম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৫ সালে কর্মজীবন শুরু করেন।

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর