শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ২
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— পাশা (৪০) এবং রঞ্জিত (৪৫)।

আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় ওই দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়েরই শ্বাসনালি পুড়ে গেছে (ইনহেলেশন ইনজুরি)।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, দগ্ধ দুইজনকেই হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তবে উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।

এম এম আর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর