বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা হবে: সাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা হবে: সাদিক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন আগামী ডিসেম্বরেই ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। একই বিবৃতিতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন সাদিক কায়েম।

বিবৃতিতে তিনি বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো অগ্নিসংযোগ করেছে এই সন্ত্রাসী বাহিনী।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে ডাকসু ভিপি বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে।

তবে এসব অপতৎপরতা দিয়ে আওয়ামী লীগ আর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন সাদিক কায়েম। তিনি বলেন, এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ, ইনশাআল্লাহ।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর