বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন

বিদেশি মদতপুষ্ট একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার জাতীয় ঐক্যের আহ্বানে পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সমর্থন জানান এনইসির সভাপতি শফিক রেহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। 

বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এনইসি নেতারা বলেন, বিদেশি মদতে চলা এসব সন্ত্রাসী তৎপরতা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ওই সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের চালানো সহিংসতার তীব্র নিন্দা জানান তারা। 

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, তা সময়োপযোগী। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের এই ঐক্য উদ্যোগে যুক্ত হওয়া উচিত বলে মনে করে এনইসি।

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, দেড় হাজার মানুষের প্রাণহানি ও বিশ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা আরও শক্তিশালী করতে হবে। সব ভেদাভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনইসি বলেছে, পরাজিত দেশবিরোধী শক্তির যেকোনো অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ক্ষমতাসীন ও বিরোধী দলের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর