আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পাঁচ ধাপে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদগুলোর তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএইচএইচ/এআর




