বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

শনিবার সশস্ত্র বাহিনী দিবসে ৫ স্থানে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

শনিবার সশস্ত্র বাহিনী দিবসে ৫ স্থানে উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ
সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর দেশের পাঁচ স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ। এদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসব জাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণ এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর