বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে ১০ তলা কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর ১৫ মিনিট পর সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কার শরীরের কত শতাংশ পুড়ে গেছে তাও জানা যায়নি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর