বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ এএম

শেয়ার করুন:

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
‎রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল

‎রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। 

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতালের মূলগেটের সামনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।‎
‎
‎স্থানীয়রা জানান, রাত ১০টার সময় একটি মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করা হয়। এতে হাসপাতালের সামনে তিনজন পথচারী আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
‎
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ যারা ঘটিয়েছে, তাদের শনাক্তে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের গ্রেফতার করতে পারব।
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর