বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

এবার রাজধানীতে রাইদা পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

শেয়ার করুন:

এবার রাজধানীতে রাইদা পরিবহনের বাসে আগুন
রাজধানীতে রাইদা বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকায় রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে মহাখালী, পল্লবী ও বাড্ডা এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটে। তবে রামপুরার ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা শাহজাহান মিয়া বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একেএস/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর