মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বাড়িটি কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর