মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে নাশকতা: মোহাম্মদপুর থেকে যুবলীগের ৩ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে নাশকতা: মোহাম্মদপুর থেকে যুবলীগের ৩ নেতা গ্রেফতার
মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন সদস্য গ্রেফতার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে এসআরবি-২।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কাজী নুরুল আমিন ওরফে তুহিন (৫৫), মো. বিল্লাল হোসেন (৪১) ও আবুল বাশার (৪৭)। তারা সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং যুবলীগের সদস্য।

এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তুহিন যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি ও যাত্রাবাড়ী স্থানীয় ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, মারধর, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র ও বেআইনি সমাবেশসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে।

এদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর