মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগের সঙ্গে যোগাযোগ থাকা সেই এসপি এবার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

আ.লীগের সঙ্গে যোগাযোগ থাকা সেই এসপি এবার বরখাস্ত
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের সেই পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলম

পতিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের সেই পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। তৎপ্রেক্ষিতে তাকে গত ১৪ তারিখ রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেফতার করা হয়।

সেহেতু মো. জাহাংগীর আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে জাহংগীর আলম বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। 

তার আগে একইদিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) মামলাটিতে পুলিশের পক্ষ থেকে জাহাংগীরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে জাহাংগীর আলমের সেই চার দিনের রিমান্ড চলছে। তারই মাঝে এলো এই পুলিশ কর্মকর্তার বরখাস্তের খবর।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর