মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীর মিরপুরে বাসে আগুন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

শেয়ার করুন:

রাজধানীর মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘ঢাকা মেট্রো-ব-১৩-০৬৬৫’ নম্বরের রাজধানী পরিবহনের বাসটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর