সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ কারবারি গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ কারবারি গ্রেফতার 
গ্রেফতার মাদক কারবারি আতিকুর রহমান

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, অভিযানে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ওই বাসার একটি কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিদফতর আরও জানায়, দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা এনে ঢাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহের কথা জানিয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর