সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

তবে কী কারণে তিনি এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আজ দুপুরের দিকে তিনি মন্ত্রণালয়ে আসেন। তবে মন্ত্রণালয়ে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা ওই সূত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তিনি বেশ আলোচিত হন। যে কারণে তার বর্তমান ঢাকা সফরকে ঘিরেও অনেকের দৃষ্টি রয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান এবং অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর