রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছাত্রলীগের ধর্মঘট নিয়ে অপতথ্যের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

ছাত্রলীগের ধর্মঘট নিয়ে অপতথ্যের ছড়াছড়ি
ছবি: সংগৃহীত

গত ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির ডাকা এই ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের অপতথ্য। পুরোনো ভিডিও, ভুয়া দাবি ও বিভ্রান্তিকর তথ্যের এমন প্রবাহ শনাক্ত করে সেগুলোর সত্যতা যাচাইয়ে অন্তত ২৫টি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

1

১. ছাত্রলীগের ধর্মঘট ঘিরে ছড়াল পুরোনো ভিডিও ও ভুয়া তথ্য

ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পুরোনো ভিডিও, ভুয়া দাবি ও বিভ্রান্তিকর নানা তথ্য। এসব তথ্যের মধ্যে ছিল বিভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার এবং অসত্য তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা। এসব অপতথ্য শনাক্ত করে যাচাই-বাছাইয়ের পর অন্তত ২৫টি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সেদিন ‘বৈঠা হাতে ছাত্রলীগের ধর্মঘটে জয়বাংলা স্লোগানে রাজধানীতে মিছিল’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যাওয়ার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ২৮ অক্টোবর দেশিয় গণমাধ্যম প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে।

2

এছাড়া ফরিদপুরের ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে দেশিয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচির নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়ক অবরোধের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

3

২. আইজিপির বৈঠকে বিদ্রোহের ভুয়া দাবি, ডিএমপি কমিশনারের নামে মনগড়া মন্তব্য

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গত ১০ নভেম্বরের দেশব্যাপী ধর্মঘটের প্রেক্ষাপটে পুলিশ সদর দফতরে আইজিপির ডাকা এক বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গণগ্রেফতারের নির্দেশ প্রত্যাখ্যান করে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিদ্রোহের দাবি ছড়িয়ে পড়েছে। 

পাশাপাশি, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের বরাতে ‘বাংলাদেশ পুলিশ এখন আর আমাদের নিয়ন্ত্রণে নাই’—এমন একটি মন্তব্যও প্রচার করা হয়। 

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিগুলোর পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ নেই।

4

৩. পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার নিয়ে জামায়াত আমিরের বক্তব্য

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে থাকা অডিওতে ডা. শফিকুর রহমানের কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার এনে দিয়েছি। আমাদের নেতাকর্মী দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করে আন্দোলন জোরদার করেছি। মূল পরিকল্পনা আমরা করেছি। ক্ষমতায় বসে মধু খাচ্ছে জনাব তারেক রহমান। আমাদের নেতাকর্মীদের চাঁদার ভাগ দিতে হবে এখন থেকে, না হয় এক বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে হবে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তান থেকে ১ বিলিয়ন ডলার এনেছে জামায়াতে ইসলামী, শীর্ষক জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটির অডিও আসল নয়। প্রকৃতপক্ষে, মূল ভিডিওর অডিও পরিবর্তন করে ভিন্ন একটি অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর